পঞ্চম শ্রেণি বাংলা পাতাবাহার | West Bengal Primary Education Board | Class 5 Bangla Paatabahaar সম্পূর্ণ গাইড ও প্রশ্নোত্তর (WBBPE)
WB Study Hub হলো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি জনপ্রিয় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যেখানে WBBSE Board Class 1 থেকে Class 10 পর্যন্ত সমস্ত বিষয়ের নোটস, সাজেশন, প্রশ্নপত্র, সিলেবাস এবং পরীক্ষার প্রস্তুতির টিপস পাওয়া যায়। এখানে শিক্ষার্থীরা সহজ ভাষায় বিস্তারিত পড়াশোনার উপকরণ পাবে যা তাদের পড়াশোনা আরও সহজ ও আকর্ষণীয় করে তুলবে।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ও প্রাথমিক স্তরের পরীক্ষার্থীদের জন্য WB Study Hub একটি নির্ভরযোগ্য গাইড, যেখানে শিক্ষার্থীরা ফ্রি স্টাডি মেটেরিয়াল, গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার প্রস্তুতির কৌশল এবং আপডেটেড সিলেবাস এক জায়গায় পাবে। আমাদের লক্ষ্য হলো পড়াশোনাকে সহজ, আকর্ষণীয় এবং সবার জন্য অ্যাক্সেসযোগ্য করে তোলা, যাতে প্রত্যেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে।
👉 যদি আপনি পশ্চিমবঙ্গের WBBSE Madhyamik Exam Preparation বা Class 1–10 Study Notes খুঁজছেন, তবে WB Study Hub হবে আপনার সেরা অনলাইন লার্নিং সাপোর্ট।
Table
of Content
- গল্পবুড়ো
- বুনো হাঁস
- দারোগাবাবু এবং হাবু
- এতোয়া মুন্ডার কাহিনী
- পাখির কাছে ফুলের কাছে
- ওরে গৃহবাসী
- বিমলার অভিমান
- ছেলেবেলা
- মাঠ মানে ছুট
- পাহাড়িয়া বর্ষার সুরে
- লিমেরিক
- ঝড়
- মধু আনতে বাঘের মুখে
- মায়াতরু
- ফনিমনসা ও বনের পরি
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর
- বোকা কুমিরের কথা
- চল চল চল
- মাস্টারদা
- মহাত্মা গান্ধীর কথা
- মুক্তির মন্দির সোপান তলে
- মিষ্টি
- তালনবমী
- শরৎ তোমার
- একলা
- আকাশের দুই বন্ধু
- বোম্বাগড়ের রাজা
অধ্যায় : গল্পবুড়ো
অধ্যায় : বুনো হাঁস
উ :- লীলা মজুমদারের লেখা।
২) বুনো হাঁস গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে?
উ :- 'গল্প সল্প' বই থেকে নেওয়া হয়েছে।
৩) আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাও ?
উ :- মেঘ রোদ্দুর।
৪) হিমালয় ছাড়া ভারতবর্ষের আর একটি পর্বতের নাম লেখো।
উ :- আরাবল্লী পর্বত।
৫) এক রকমের হাঁসের নাম লেখো।
উ :- বালিহাঁস।
৬) পাখির ডানার শব্দ কেমন ?
উ :- শোঁ শোঁ।
৭) 'বরফ' শব্দের অর্থ কি ?
উ :- হিমানি।
৮) কোথায় একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল ?
উ :- লাডাকে।
৯) জোয়াদের ঘাটি কোথায় ছিল ?
উ :- লাডাকে অঞ্চলে বরফে ঢাকা একটা নির্জন জায়গায়।
১০) জোয়ানদের কি কাজ ?
উ :- দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখে। তার পাশাপাশি সন্ত্রাসবাদী ও বিদেশী শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার গুরুদায়িত্ব পালন করেন।
১১) দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন ?
উ :- উড়ে যেতে যেতে একটি হাঁস আহত হওয়ার জন্য নিচে নেমে আসে। ডানায় তার জখম ছিল। তার সঙ্গে অন্য একটি বুনো হাঁস ও সঙ্গী হিসেবে নেমে আসে। তাই দুটি বুনোহাঁস দলছুট হয়ে পড়ে।
১২) বুনো হাঁস জোয়ানদের তাবুতে কি খেত?
উ :- টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি খেত।
১৩) হাঁসেরা আবার কখন ফিরে গেল ?
উ :- সারা শীতকালটা পরম আনন্দে আদর যত্নে তাবুতে কাটিয়ে আবার নিজেদের দেশে ফিরে গেল।
১৪) লীলা মজুমদারের জন্ম কোন শহরে ?
উ :- কলকাতায়।
১৫) তার শৈশব কোথায় কেটেছে ?
উ :- শিলং পাহাড়ে।
অধ্যায় : দারোগাবাবু এবং হাবু
উ :- ভবানীপ্রসাদ মজুমদারের লেখা।
২) হাবু থানায় গিয়েছিল কেন ?
উ :- অভিযোগ জানাতে গিয়েছিল।
৩) বাড়িতে পোষা হয় না এমন পাখির মধ্যে পড়ে না কোন পাখি ?
উ :- কোকিল।
৪) হাবু ও তার দাদাদের পোষা মোট পশুপাখির সংখ্যা কটি ?
উ :- ১৭৫ টি।
৫) বারুন শব্দের অর্থ কি ?
উ :- নিষেধ।
৬) নালিশ শব্দের অর্থ কি ?
উ :- অভিযোগ।
৭) হাবু কোথায়, কার কাছে গিয়ে নালিশ করেছিল ?
উ :- হাবু থানায় গিয়ে বড় বাবুর কাছে নালিশ করেছিল।
৮) হাবুর বড়দা কি পোষেন ?
উ :- বিড়াল পোষেন।
৯) হাবুর মেজদা কি পোষেন ?
উ :- কুকুর পোষেন।
১০) সেজদা কি পোষেন ?
উ :- ছাগল পোষেন।
১১) হাবুর করুন অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় ?
উ :- হাবু নিজেও ১৫০ টা পায়রা পোষে তাই তার গন্ধে ঘরে ভর্তি।
১২) 'সদাই' শব্দের অর্থ কি?
উ:- 'সদাই' শব্দের অর্থ হল সব সময়।
১৩) ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখ ।
উ:- সুকুমার রায় আর উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।

.jpg)

.png)
